রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক)

2025-05-18T15:37:09+00:00
2025-05-18T15:37:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৬৯)
X

উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। আজ রোববার (১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম আউটসাইড ক্যাডেট এসআই পদে যোগদান করেছিলেন।

মনসুর আলী পল্লবীর বাইসারটেক এলাকায় থাকতো। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টর এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy