করোনার পর শেয়ারবাজারে ‘সর্বনিম্ন সূচক’

অর্থনীতি প্রতিবেদক

অর্থ-বানিজ্য

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন চলছে। প্রায় প্রতিদিনই কমছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ফলে দিন

2025-05-19T21:22:50+00:00
2025-05-19T21:22:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
করোনার পর শেয়ারবাজারে ‘সর্বনিম্ন সূচক’
অর্থনীতি প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ৩২৩)
X

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন চলছে। প্রায় প্রতিদিনই কমছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ফলে দিন যত যাচ্ছে বিনিয়োগকারীদের হতাশা তত বাড়ছে। অব্যাহত পতনের মধ্যে পড়ে সূচকে মহামারি করোনাভাইরাসের সময়ের অবস্থায় ফিরে গেছে।

আজ সোমবার (১৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে।

২০১৯ সালের শেষদিকে মহামারি করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। জনজীবনের পাশাপাশি অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। এরপর দেশের শেয়ারবাজারে ভয়াবহ দরপতন শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে, টানা ৬৬ দিন শেয়ারবাজার বন্ধ রাখার ঘটনা ঘটে। করোনা মহামারির সময় দেশের শেয়ারবাজারে যেমন ভয়াবহ দর পতন দেখা গিয়েছিল, এখন আবার সেই ধরনের ভয়াবহ দরপতন দেখা যাচ্ছে।

অব্যাহত পতনের মধ্যে পড়ে সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ২০২০ সালের ২৫ আগস্টের পর সূচকটি এখন সর্বনিম্ন অবস্থায় রয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১ পয়েন্টে নেমে গেছে।।

দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ১২৫টি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ২০২টির। আর ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৩৫টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ২৭টির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে পচা ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪০টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৫টির দাম বেড়েছে। বিপরীতে ২৪টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৭৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯২ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩ কোটি ৮২ লাখ টাকা।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy