টিকটকারদের ছুরিকাঘাতে ফটোগ্রাফার খুনের নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। এ ঘটনায়

2025-05-21T16:01:36+00:00
2025-05-21T16:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকারদের ছুরিকাঘাতে ফটোগ্রাফার খুনের নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ২৯১)
X

হাজারীবাগের জাফরাবাদ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গত শুক্রবার ফটোগ্রাফার নূরুল ইসলামকে খুন করে ক্যামেরা ছিনতাই করে একদল টিকটকার। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার (২১ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, নাঈম আহম্মেদ (২০), শাহীন আকন্দ ওরফে শাহিনুল (২০), শাহীন চৌকিদার (২২), রহিম সরকার (১৯), নয়ন আহম্মেদ (১৯), রিদয় মাদবর (১৮), আব্দুর রাজ্জাক ওরফে রাজা (১৯), আনোয়ার হোসেন (১৯), শহিদুল ইসলাম (২০) ও মো. আরমান (১৮)।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, রামদা ও ছোরা এবং দুটি ছিনতাইকৃত ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম বলেন, মতিঝিল এজিবি কলোনি এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (২৬) পেশায় ফটোগ্রাফার। গত ১৫ মে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার নামে নূরুল ইসলামকে ফোনে ডেকে নেয় দুর্বৃত্তরা। ৫০০ টাকা অগ্রিম পাঠিয়ে তাকে বিশ্বাসযোগ্যতা দেখায়। 

পরদিন সন্ধ্যায় ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে নূরুল ও তার সহযোগী ইমনকে অটোরিকশায় তুলে জাফরাবাদ পুলপার এলাকার একটি স্কুলের কাছে নিয়ে যায়। রাত ৮টার দিকে সেখানে পৌঁছামাত্রই ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে গেলেও নূরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড় ও হাতে আঘাত করে গুরুতর জখম করে ক্যামেরা ও ব্যাগ ছিনিয়ে নেয়। 

নুরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ওসমান গনি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রায়েরবাজার, শংকর, আশুলিয়া ও ময়মনসিংহের ধোবাউড়া ও তারাকান্দা থেকে পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মাসুদ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি টিকটকার গ্রুপ। মোবাইল দিয়ে ভিডিও করলে ভালো রেজুলেশন আসে না—এ কারণেই তারা ডিএসএলআর ছিনতাইয়ের পরিকল্পনা করে। ফেসবুক থেকে নিহতের নম্বর সংগ্রহ করে যোগাযোগ করে। নাঈম, শাহীন, শাহীনুল, রহিম, নয়ন, রিদয়, রাজ্জাক, আনোয়ার, শহিদুল ও আরমান অটোরিকশার গতিরোধ করে নূর ইসলামের কাছ থেকে ডিএসএলআর ক্যামেরা ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ক্যামেরা না দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে নূরুল ইসলামের শরীরে এলোপাতাড়ি আঘাত করে এবং ক্যামেরাসহ ব্যাগ ছিনিয়ে নেয়। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy