অটোচালককে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে

2025-05-23T18:58:54+00:00
2025-05-23T18:58:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অটোচালককে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৩৩১)
X

পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলো- মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)।

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় অটোরিকশাটি। আজ শুক্রবার (২৩ মে) রাজধানীর মিরপুর-১ এর র‍্যাব-৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব।

কর্নেল মাহবুব বলেন, গত (১৬ মে) রাজধানীর মিরপুর ডিওএইচএসের ৪ নং গেট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতপরিচয়ে মরদেহ পাওয়া যায়। র‍্যাব-৪ এর একটি দল জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মরদেহটি আব্দুল অজিদ ওরফে বাচ্চুর। যিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় র‍্যাব-৪ এর একটি দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী সময় র‍্যাব-৪, র‍্যাব-৯ এবং র‍্যাব সদর দফতরের ( ইন্ট উইং) যৌথ আভিযানিক দল (২২ মে) বিকালে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy