নতুন নোটে থাকছে মসজিদ-মন্দির-ঐতিহাসিক স্থাপনার ছবি

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ঈদুল আযহার আগেই ব্যক্তির ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান

2025-05-24T19:41:32+00:00
2025-05-24T19:41:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন নোটে থাকছে মসজিদ-মন্দির-ঐতিহাসিক স্থাপনার ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ৬৬৩)
X

ঈদুল আযহার আগেই ব্যক্তির ছবি বাদ দিয়ে নতুন নকশার নোট বাজারে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ শনিবার পিকেএসএফ ভবনে এক অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে গভর্নর এ তথ্য জানান।

২০ টাকা, ৫০ টাকা এবং ১ হাজার টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে মসজিদ, মন্দির ও ঐতিহাসিক স্থাপনার ও প্রকৃতির ছবি থাকছে বলে জানিয়েছেন তিনি।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, তিনটে নোট আসছে বাজারে খুব শিগগিরই। এটা ঈদের আগেই আপনারা দেখতে পাবেন। এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। এখানে আমাদের প্রাকৃতিক দৃশ্য, আমাদের কিছু আমাদের ঐতিহ্যবাহী ভবন এসবই থাকবে।

এর আগে, চলতি বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

স্থাপনার ছবি থাকার প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সেগুলো থাকবে। সেটা মসজিদই হোক, মন্দিরই হোক বা অন্যকিছু। সেখানে আমরা কোনো পার্থক্য করছি না।

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে গভর্নর বলেন, আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসব। সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত। এটারই পার্ট হিসেবে আমরা এখন দেখছি, আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ছবি ছাড়া সবশেষ নোট ছাপা হয়েছিল ২০০৯ সালে। তখন গভর্নরের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদ এখন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। ওই সময় ছাপা লাল রঙের ৫০০ টাকা এবং এক হাজার টাকার কিছু নোট এখনও বাজারে দেখা যায়।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy