দাবি আদায়ে ইশরাকপন্থিদের অবস্থান, স্থবির নগরভবন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে আজও চলছে

2025-05-25T16:02:37+00:00
2025-05-25T16:02:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাবি আদায়ে ইশরাকপন্থিদের অবস্থান, স্থবির নগরভবন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৪:০২ পিএম   (ভিজিট : ২০১)
ডিএসসিসি’র মূল ফটকে তালা (ফাইল ছবি)

ডিএসসিসি’র মূল ফটকে তালা (ফাইল ছবি)

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে আজও চলছে অবস্থান কর্মসূচি।

রবিবার (২৫মে) বেলা ১১টা থেকে নগরভবনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থক ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা। ১৪ মে থেকে শুরু হওয়া এই আন্দোলন মাঝে ৪৮ ঘণ্টার বিরতি দিয়ে আবারও শুরু হওয়ায় ডিএসসিসির সব ধরনের নাগরিকসেবা বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরভবনে আসা সেবা প্রার্থীরা।

রবিবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, নগর ভবনের ফটকগুলোতে তালা ঝুলছে। ‘ঢাকাবাসী ব্যানারে’ ইশরাকের সমর্থকরা কিছুক্ষণ পর পর নগর ভবন প্রাঙ্গণে মিছিল করছেন।

আন্দোলনকারীরা বলেন, সরকার আদালত অবমাননা করছেন। অনতিবিলম্বে ইশরাকের শপথগ্রহণের আয়োজন করা হোক। নয়তো নগর ভবনের তালা খুলবে না।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু বলেন, আদালতের রায়ের আলোকে এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয় জনতার মেয়র ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে আজও কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। অনেক কর্মচারী নিজেরাই ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এতে করে ডিএসসিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকই নগর ভবনের নিচতলার জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নিয়েছেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy