এক ফরমেই ব্যবসা শুরুর পাঁচ সেবা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে

2025-05-25T20:03:19+00:00
2025-05-25T20:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক ফরমেই ব্যবসা শুরুর পাঁচ সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ২১৫)
X

দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ছয়টি সরকারি প্রতিষ্ঠান।

এ সমঝোতার মাধ্যমে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় পাঁচটি মূল সেবা– নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা– এখন থেকে বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএ) পোর্টালের মাধ্যমে একটি মাত্র আবেদন ও এককালীন ফির মাধ্যমে পাওয়া যাবে।

রোববার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডার কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এ এমওইউ সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব।

চুক্তিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো– জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) এবং সোনালী ব্যাংক লিমিটেড।

আশিক মাহমুদ বলেন, বিশ্বের অনেক দেশে সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। বাংলাদেশেও আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এই পাঁচটি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে আরও সেবা যুক্ত হবে।

আশিক মাহমুদ আরও বলেন, এই উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে। তারা একটি মাত্র ফরম পূরণ করে ব্যবসার প্রাথমিক অনুমোদন ও লাইসেন্স পেয়ে যাবেন এবং অনলাইনে প্রক্রিয়াটি ট্র্যাকও করতে পারবেন।

বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘ওয়ান প্রো-সেস, ওয়ান ফি’ মডেলে এই সেবা ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ ও বিনিয়োগবান্ধব করবে।

অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় একটি ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে নতুন সেবা পদ্ধতির কাঠামো ও সম্ভাব্য সুফল তুলে ধরেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy