রাজধানীতে দিনদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে

2025-05-26T15:23:06+00:00
2025-05-26T15:23:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে দিনদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৪৪)
X

মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক যুবকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আবদুল্লাহ বাদী হয়ে ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

আজ সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের আমরা অভিযান পরিচালনা করছি।

দুর্ধর্ষ এই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। 

ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকে। এ সময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। 

ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy