বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে মারলো কারা?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।আজ সোমবার (২৬ মে)

2025-05-26T15:51:43+00:00
2025-05-26T15:51:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে মারলো কারা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৩:৫১ পিএম   (ভিজিট : ৩৭০)
X

মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকালে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩৩। মামলায় আসামিরা অজ্ঞাত।

বিএনপি নেতা সাধন হত্যার ঘটনায় প্রাথমিকভাবে দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ও র‍্যাবের কয়েকটি টিম।

বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধন হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
সিসিটিভি ফুটেজে গুলি করার দৃশ্য

সিসিটিভি ফুটেজে গুলি করার দৃশ্য

ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy