রাজধানীতে বহুতল ভবন থেকে ছিঁড়ে পড়ল লিফট, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা

2025-05-27T15:43:27+00:00
2025-05-27T15:51:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বহুতল ভবন থেকে ছিঁড়ে পড়ল লিফট, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:৪৩ পিএম  আপডেট: ২৭.০৫.২০২৫ ৩:৫১ পিএম  (ভিজিট : ৩৮৪)
X

কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনা আহতদের মধ্যে পাঁচজন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল পৌনে নয়টার দিকে হঠাৎ করে ১৩ তলা ভবন থেকে লিফটটি নামার সময় তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এসময় লিফটের ভেতর কতজন ছিল তা জানা যায়নি। তবে পাঁচজনকে আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে এবং বাকি ৬ জনকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। 
বিডিবিএল ভবন

বিডিবিএল ভবন

ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বিডিবিএল ভবনটিতে চারটি লিফট রয়েছে। তার মধ্যে দুইটা সব সময় নষ্ট থাকে। বাকি দুটার অবস্থার রুগ্ন ছিল। এরপরও সেগুলো চালানো হচ্ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম দোলন বলেন, লিফট ছিড়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছিল। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট সেখানে ছুটে গিয়ে জানতে পারে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তারা সেখান থেকে চলে আসে।

তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম গিয়েছিল এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা সেখানে বলে এসেছি কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে চাইলে থানায় যেন অভিযোগ করে। তবে আহতদের নামপরিচয় জানাতে পারেননি এ কর্মকর্তা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy