হাতিরঝিলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ

2025-05-28T15:02:38+00:00
2025-05-28T15:02:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাতিরঝিলে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৩:০২ পিএম   (ভিজিট : ২৫৪)
X

হাতিরঝিলের একটি ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মাহবুব বলেন, সকালের দিকে নামাজ পড়ে হাঁটাহাটির সময় ওই যুবককে অচেতন অবস্থায় ফুটওভার ব্রিজের নিচে পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান যুবকটি আর বেঁচে নেই। 

পথচারী মাহবুব আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমরা তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy