মহাকাশ থেকে প্রতি ৪৪ মিনিটে সংকেত, অজানা বস্তুর খোঁজ

বুলেটিন ডেস্ক

প্রযুক্তি

মহাকাশে এক রহস্যময় বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যা পৃথিবীর দিকে প্রতি ৪৪ মিনিটে একবার শক্তিশালী রেডিও সংকেত পাঠাচ্ছে।

2025-05-29T19:27:50+00:00
2025-05-29T19:27:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহাকাশ থেকে প্রতি ৪৪ মিনিটে সংকেত, অজানা বস্তুর খোঁজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

মহাকাশে এক রহস্যময় বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা, যা পৃথিবীর দিকে প্রতি ৪৪ মিনিটে একবার শক্তিশালী রেডিও সংকেত পাঠাচ্ছে। বিজ্ঞানীদের মতে, এই বস্তুটি কোনো পরিচিত মহাজাগতিক শ্রেণির সঙ্গে পুরোপুরি মেলে না—এটি একেবারে নতুন ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হতে পারে।

অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইডফিল্ড অ্যারে (MWA) রেডিও টেলিস্কোপের মাধ্যমে সম্প্রতি এই সংকেত ধরা পড়েছে। বস্তুটির নাম ASKAP J1832-0911। এটি প্রথম নজরে আসে ১৯৮৮ সালে, তবে তখন এর বৈশিষ্ট্য বোঝা সম্ভব হয়নি। সম্প্রতি পাওয়া তথ্য বলছে, বস্তুটি গত ৩৫ বছর ধরে স্থিরভাবে এই সংকেত পাঠাচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, সাধারণত এমন সংকেত নিউট্রন তারা বা সাদা বামন তারার বৈশিষ্ট্য বহন করে। তবে এই বস্তুটির ধীরগতি, সংকেতের বিরতি ও শক্তি—সবই সাধারণ পালসার বা অন্যান্য তারার সঙ্গে অমিল।

গবেষক দলের প্রধান ড. নাতাশা হার্লি-ওয়াকার বলেন, “এই বস্তুটি আমাদের সব পরিচিত জ্যোতির্বৈজ্ঞানিক শ্রেণিকে চ্যালেঞ্জ করছে। এটি হয়তো সম্পূর্ণ নতুন কিছু।”

এই বস্তুর প্রকৃতি নির্ণয়ে বিজ্ঞানীরা এখন আরও উন্নত রেডিও টেলিস্কোপ যেমন স্কয়ার কিলোমিটার অ্যারে (SKA)-এর সহায়তা নিচ্ছেন। তারা এর চৌম্বক ক্ষেত্র, গঠন ও গতিপথ বিশ্লেষণের মাধ্যমে সংকেতের উৎস শনাক্ত করতে চান।

বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি হয়তো এমন একটি বস্তু যা ধীরগতির নিউট্রন তারা অথবা সাদা বামনের সঙ্গে যুক্ত, কিংবা একেবারে নতুন ধরনের কোনো মহাজাগতিক উপাদান—যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানার নতুন দ্বার খুলে দিতে পারে।






Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy