রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দিনেদুপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।দারুস সালাম জোনের সহকারী কমিশনার

2025-05-31T16:57:11+00:00
2025-05-31T16:57:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দিনেদুপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২৯৫)
X

রাজধানীর দারুস সালামের দ্বীপনগর এলকায় পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে দুই যুবক ওই এলাকায় যাওয়ার পর স্থানীয়রা 'ক্ষিপ্ত হয়ে পিটুনি দিলে’ ঘটনাস্থলেই তারা মারা যান।

সহকারী কমিশনার বিপুল বলেন, “গতকাল ওই এলাকায় মাদকবিরোধী একটা বড় অভিযান হয়েছিল। এই নিয়ে ওই এলাকায় বেশ উত্তেজনা ছিল। আজ দুইজন ওই এলাকায় যায়। তারপর মাদক কারবারিরা প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ মহড়া দিতে বের হলে গণপিটুনির শিকার হয়।”

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করেছি। তারা জানিয়েছে এটি সকালের ঘটনা। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রাথমিকভাবে একজনের নাম তানভীর বললেও বাকি একজনের নাম পুলিশ এখন জানতে পারেনি। নিহত দুই যুবককে চিহ্নিত ‘মাদক কারবারি ও ছিনতাইকারী’ বলছে পুলিশ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy