অভ্যুত্থানে শহীদ-আহতদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি ২০ লাখ টাকা

অর্থনীতি প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ

2025-06-02T18:16:44+00:00
2025-06-02T18:46:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অভ্যুত্থানে শহীদ-আহতদের জন্য বরাদ্দ ৪০৫ কোটি ২০ লাখ টাকা
অর্থনীতি প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:১৬ পিএম  আপডেট: ০২.০৬.২০২৫ ৬:৪৬ পিএম  (ভিজিট : ৩৫৮)
X

ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

আগামী ২০২৫-২৬ অর্থবছরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি। আজ সোমবার (২ জুন) এক ভাষণে বাজেটের বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা। 

বাজেট বক্তৃতায় সালেহউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান। 

শিগগিরই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা দেওয়ার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy