রাজধানীর পল্লবীতে যুবককে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে

2025-06-10T16:27:53+00:00
2025-06-10T16:27:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর পল্লবীতে যুবককে জবাই করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ৫১৭)
X

পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার (১০ জুন) সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা মিল্লাত ক্যাম্প এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি, যিনি ‘পেপার সানি’ নামে পরিচিত ছিলেন। মরদেহ থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল। সে সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এবার সানিকে নির্মমভাবে হত্যা করা হলো।

পরিবার আরও দাবি করেছে, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy