টেকনো স্পার্ক গো ২: এ-আই স্মার্টনেস এখন হাতের মুঠোয়

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে, গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন

2025-06-18T20:12:10+00:00
2025-06-18T20:12:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনো স্পার্ক গো ২: এ-আই স্মার্টনেস এখন হাতের মুঠোয়
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ৭৩৭)
X

টেকনোর স্পার্ক সিরিজ স্মার্টফোন এর ব্যাপক জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে, গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন টেকনো স্পার্ক গো ২ মডেল নিয়ে এসেছে। বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন। 

স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭" হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে যা দুর্দান্ত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দিবে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রতিটি স্ক্রলকে করবে আরও স্মুথ। এই ফোনে আছে টি৭২৫০ এর মতো লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে ভালো মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করতে পারবেন। 

দীর্ঘসময় ব্যবহারের জন্য স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিউজিক-অডিওতে সেরা অভিজ্ঞতা দিতে এই ডিভাইসে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্পিকার। সেগমেন্টে ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে থাকছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পার্ক গো ২ ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স গুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে। 

বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড “এ-আই” ফিচার— যার মধ্যে রয়েছে: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন সহ আরও অনেক স্মার্ট “এ-আই” ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।

এই ফোনে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা। টেকনো স্পার্ক গো ২ ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের সাথে এসেছে।

ডিভাইসটি এখন সারা দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); 

অন্যদিকে, গ্রাহকরা এই ফোনের ৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টটি মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy