শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তিতে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন

2025-06-21T16:36:32+00:00
2025-06-21T16:36:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তিতে রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৩৬ পিএম   (ভিজিট : ২৩৯)
X

নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন বহু মানুষ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।

পরিবার নিয়ে বাড্ডা থেকে উত্তরা যাওয়ার জন্য বের হয়েছিলেন মোহাম্মদ আমিনুর রহমান, কিন্তু বাঁশতলায় এসে তাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। তিনি বলেন, স্ত্রী সন্তান নিয়ে কী একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে।

রামপুরায় যেতে চাওয়া যাত্রী রফিকুল ইসলাম বলেন, সবকিছু তো বন্ধ আন্দোলনের কারণে। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। গরমও বেশ পড়েছে। এর মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্ট। রাস্তায় কেন এত দাবি-দাওয়ার আন্দোলন চলে? এতে আমাদের কত কষ্ট হয় তারা কেউ বোঝে না।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আন্দোলনটি এখন একেবারে আমাদের থানার সামনে হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে। পুলিশ কোনো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে। তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছে দায়িত্ব পুলিশ সদস্যরা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy