‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতির দাবিতে যমুনা অভিমুখে মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

৪ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে

2025-06-22T19:13:22+00:00
2025-06-22T19:13:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতির দাবিতে যমুনা অভিমুখে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

৪ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন  যমুনা অভিমুখে রওনা হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। 

রবিবার (২২ জুন) যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এর আগে, ‘দেশ চলে প্রবাসীদের টাকায়, অথচ তাদের চিনে না উপদেষ্টারা’—এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন ছিলেন তারা। এতে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনকারীদের দাবি ‘জুলাই ২৪ আন্দোলনে’ সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশিদের আবার ফেরত পাঠাতে সরকার নিষ্ক্রিয়তা দেখিয়েছে। কারাবাস শেষে দেশে ফিরে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন, পেশা হারিয়েছেন, পরিবারে আর্থিক সংকটে পড়েছেন। অথচ, সরকার বা বাংলাদেশ দূতাবাস তাদের পাশে দাঁড়ায়নি। 

৪ দফা দাবি—
১. জুলাই ২৪ আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটক সব বাংলাদেশিকে দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে।

২. জুলাই ২৪ আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব প্রবাসীকে ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

৩. এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের যৌক্তিক ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।

৪. সব ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধাকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy