কমলাপুরে ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামে রেলওয়ের এক

2025-06-25T15:54:45+00:00
2025-06-25T15:54:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলাপুরে ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৫১৩)
X

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (২৮) নামে রেলওয়ের এক কর্মচারীকে (ট্রেনের পিএ অপারেটর) আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।  

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। 

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ বলেন, কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। এ সময় ট্রেনের টয়লেটে ওই নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন। বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল যেহেতু কমলাপুর, সেহেতু সেখানেই মামলা করা হবে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। অপরদিকে ধর্ষণের অভিযোগে আটক ট্রেনের পিএ অপারেটর সাইফুলের বাড়ি গাইবান্ধায়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy