রাজধানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুরিকাঘাতে অমিত হাসান (২২) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন দুর্বৃত্তরা।আজ বুধবার (২৫

2025-06-25T17:10:57+00:00
2025-06-25T17:10:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:১০ পিএম   (ভিজিট : ১৯৯)
X

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুরিকাঘাতে অমিত হাসান (২২) নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন দুর্বৃত্তরা। 

আজ বুধবার (২৫ জুন) ভোরে হাসপাতালের সামনের সড়কের পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর।

নিহত অমিত হাসান একজন চা-দোকানি। শেরেবাংলা নগর এলাকায় তার একটি চায়ের দোকান ছিল। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আজ ভোর ৪টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। পথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি দোকানে বসে খিচুড়ি খাচ্ছিলেন। 

এ সময় ৪-৫ জন ব্যক্তি সেখানে এসে হঠাৎ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকা, সোনার চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় অমিতের মৃত্যু হয়। 

নিহতের মামা ফারুক হাসান বলেন, যারা অমিতকে হত্যা করেছেন, তাদের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। এর জেরেই অমিতকে হত্যা করা হয়েছে। 

শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) জাফর বলেন, ভোরে সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে অমিত হাসানকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের একটি টিম সেখানে রয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy