রাজধানীতে কিশোরীকে ধর্ষণ চা দোকানির, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় তিন বছর আগে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোরশেদ আলম শেখ নামে

2025-06-26T19:24:37+00:00
2025-06-26T19:24:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কিশোরীকে ধর্ষণ চা দোকানির, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ৩০৯)
X

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় তিন বছর আগে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোরশেদ আলম শেখ নামে এক চা দোকানিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবিরের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

রায় ঘোষণার সময় মোরশেদকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিততে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

মোরশেদ বাগেরহাটের পশ্চিমবাগ গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ এসব তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদীর বাসার পাশে চায়ের দোকানের ব্যবসা করতো মোরশেদ। সেই সূত্রে তার সঙ্গে বাদীর পরিচয় হয়। এ কারণে বাদীর মেয়ে তাকে মামা বলে ডাকতো। আসামি নিজ বাসায় একা থাকতো। সে প্রায়ই ওই কিশোরীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বাসায় নিয়ে যেতো এবং সেখানে ধর্ষণ করতো। 

সর্বশেষ ২০২২ সালের ২৮ আগস্ট ভুক্তভোগীকে নিজের বাসায় নয়ে ধর্ষণ করে মোরশেদ। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে না বললেও পরে তার মাকে জানায় ওই কিশোরী।

মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ১৭ জানুয়ারি মোরশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক আজমিন নাহার কিরন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy