সহজ শর্তে লোন পাইয়ে দেওয়ার নামে ২ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সহজ শর্তে বিদেশি ব্যাংক হতে লোন করিয়ে দেওয়ার নামে ২ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের

2025-06-26T20:39:58+00:00
2025-06-26T20:39:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সহজ শর্তে লোন পাইয়ে দেওয়ার নামে ২ কোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ২২৩)
X

সহজ শর্তে বিদেশি ব্যাংক হতে লোন করিয়ে দেওয়ার নামে ২ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)। 

প্রতারক চক্রের মো. সফিকুল ইসলাম ও সিপার আহমেদকে গত ১৯ জুন গ্রেফতার করা হয়েছে। 

এ সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল, একটি গাড়ি, আটটি সিমকার্ড, ভিকটিমের সাথে কথা বলার ভয়েস রেকর্ড, নন—জুডিসিয়াল স্ট্যাম্পে প্রস্তুতকৃত ভুয়া চুক্তিপত্র ছয়টি এবং অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক এবং বেসিক ব্যাংকের ১৩টি চেক জব্দ করা হয়।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে, দিনাজপুর জেলার চিলি বন্দর থানার এম এইচ ব্রীক ফিল্ড এবং অটো রাইচ মিলের মালিক মো. নুর আমিন শাহকে ৫% সুদে বিনা জামানতে ৫০ কোটি টাকা ব্যাংক হতে লোন করিয়ে দেওয়ার নামে তারা ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। 

এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যের বিরুদ্ধে ডিএমপি বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy