শিক্ষা ভবনের সামনের ফুটপাতে পড়েছিল নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শাহবাগে শিক্ষা ভবনের সামনের মেট্রোরেলের পিলারের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স

2025-07-02T20:39:56+00:00
2025-07-02T20:49:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষা ভবনের সামনের ফুটপাতে পড়েছিল নারীর লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৩৯ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৮:৪৯ পিএম  (ভিজিট : ২৫৮)
X

শাহবাগে শিক্ষা ভবনের সামনের মেট্রোরেলের পিলারের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪২ বছর।

আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এস আই) লাভলু আহমেদ বলেন, ‘আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ওই নারী বেঁচে নেই।’ 

এসআই আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy