রাজধানীতে ডাকাতের হামলায় বাড়িওয়ালা নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি বাড়িতে ডাকাত দলের হামলায় মো. ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর

2025-07-08T12:37:05+00:00
2025-07-08T12:37:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ডাকাতের হামলায় বাড়িওয়ালা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি বাড়িতে ডাকাত দলের হামলায় মো. ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ইসমাইল খানের স্ত্রী সালেহা বেগম (৭০)।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ইত্যাদি গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে যাত্রাবাড়ী থানার পুলিশ অবগত আছে।

নিহতের মেয়ে সালমা বেগম বলেন, ‘ইত্যাদি গলির পাঁচতলা বাড়িটি আমাদের নিজেদের। বাড়ির দ্বিতীয় তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সাথে রায়েরবাগে থাকি। আজ ভোরের দিকে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে ঢুকে জিম্মি করে লুটপাট চালায় এবং মারধর করে আমার বাবা-মাকে। এক পর্যায়ে আমার বাবাকে বালিশ চাপা দিয়ে অচেতন করে, আর মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সকালে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা বেঁচে নেই।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy