রাজধানীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল

2025-07-19T20:41:44+00:00
2025-07-19T20:41:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৩২২)
X

কামরাঙ্গীরচরের আলিনগরের একটি বাসায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল (৩৬) পালাতক রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। 

পরে আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ওই শিশুকে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি দেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার মেয়ে মাদ্রাসার প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে অভিযুক্ত রুবেলের বোনের মেয়েদের সে খেলতে যায়। পরে অন্য সবাই খেলা শেষে নিচে নেমে যায়। পরে আমার মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রুবেল তাকে ধরে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে আমার মেয়ে বাসায় এসে কান্না করতে করতে বিষয়টি আমাকে জানায়। তখন আমি মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে একটি মামলা করি। এরপর আজ দুপুরের দিকে আমার মেয়ের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, গতকাল শিশুটির মা থানায় এলে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিই। মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy