মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর বাবাকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় সালিশ বৈঠকে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর

2025-08-03T18:56:18+00:00
2025-08-03T18:56:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর বাবাকে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৭৫)
X

মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় সালিশ বৈঠকে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায় পাহাড়তলী এলাকার রিফাত ও তার সহযোগীরা। সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের কাবিনে স্বাক্ষর করিয়ে নেয়।

খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে ঘটনার দিন রাতে হাটহাজারী মডেল থানায় জিডি করেন বাবা ফখরুল ইসলাম। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ সমস্যার সমাধানে গত শুক্রবার রাতে পাহাড়তলীর সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় সালিশ বৈঠক বসে। 

সালিশ চলাকালে একপর্যায়ে ছেলেপক্ষ ও মেয়েপক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় মেয়ের বাবা ফখরুল ইসলাম প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় শনিবার রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy