রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। তিনি

2025-08-04T18:44:57+00:00
2025-08-04T18:44:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩০৬২)
X

দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। তার নাম তাহমিনা রহমান রানু (৪০)। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।

গত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, এলাকায় তাহমিনার একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুসসালাম থানার ওসি রকিব হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy