৫ ইউনিটের চেষ্টায় মহাখালী বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে

2025-08-20T16:18:29+00:00
2025-08-20T16:18:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ ইউনিটের চেষ্টায় মহাখালী বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ২২৩)
X

মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা ৩৭ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি, মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ১৮ মিনিটের চেষ্টায় বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy