কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গায় মিলল চারজনের লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

একদিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ। এর মধ্যে দুইজন নারী, একজন

2025-08-24T00:28:29+00:00
2025-08-24T00:28:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গায় মিলল চারজনের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:২৮ এএম   (ভিজিট : ৫৮১)
X

একদিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ। এর মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে।  

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। নারীর বয়স আনুমানিক ২৮ ও পুরুষের ৩৫ বছর। 

এর আগে, দুপুরে মীরেরবাগ এলাকা থেকে এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।  

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আরও জানান, ৪টি মরদেহের ক্ষেত্রেই ২৪ ঘণ্টার বেশি সময় পেড়িয়ে গেছে। তাদের শনাক্তে আশপাশের থানায় কোনো নিখোঁজের খবর আছে কি না তা যাচাই করা হচ্ছে। 

সেইসাথে, এই তিনজনের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy