আগস্টে দেশের পণ্য রফতানি আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে

2025-09-02T16:52:01+00:00
2025-09-02T16:52:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগস্টে দেশের পণ্য রফতানি আয় কমেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৯৯)
X

আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে কমেছে দেশের রফতানি আয়। ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৩ শতাংশ। ২০২৪ সালের আগস্ট মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪০৩ কোটি ৩১ লাখ ডলার।

আগস্ট মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭৭ কোটি ১১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এছাড়া ১৩৯ কোটি ৬৮ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, আগস্ট মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমলেও হোম টেক্সটাইলের বেড়েছে। আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইলের রফতানি আয় ১২ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯ লাখ ডলারে।

তবে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ। আগস্ট মাসে রফতানি হয়েছে ১০ কোটি ১৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৪ দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ৭৮ লাখ ডলার।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy