রাজধানীতে আবারও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।আবেদনের শুনানি

2025-09-12T20:14:08+00:00
2025-09-12T20:14:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে আবারও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৩০)
X

মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আবেদনের শুনানি নিয়ে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দিয়েছেন। ওই তিনজন হলেন- এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এরপর শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন বলে আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন আসামিরা। তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান। 

এ ঘটনায় পরে উত্তরা পশ্চিম থানায় মামলা করে পরিবারটি। ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy