আগারগাঁও থেকে চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রাত সাড়ে ১২টার

2025-09-13T17:35:56+00:00
2025-09-13T17:35:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগারগাঁও থেকে চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে যে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। সেই সংগৃহীত টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক আছেন। তাদের দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় তার দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।

সেনাবাহিনীর শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, “এই হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy