‘আ.লীগের আড্ডাখানা’ দাবি করে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরায় আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। এসময় লাইব্রেরিতে

2025-09-26T21:02:33+00:00
2025-09-26T21:02:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আ.লীগের আড্ডাখানা’ দাবি করে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম   (ভিজিট : ২২৮)
X

উত্তরায় আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। এসময় লাইব্রেরিতে থাকা বই, চেয়ার–টেবিল ও আসবাবও লুট করেছে বলে অভিযোগ। ইউনাইটেড ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব এই লাইব্রেরিটি পরিচালনা করে আসছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকার চার নম্বর গেটের সামনের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাত আড়াইটার দিকে আবাসিক এলাকার ভেতরের ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের মাঠ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের গ্রুপের সঙ্গে আবাসিক এলাকার মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীদের মধ্যে মারামারি হয়।

ভাঙচুরের সময় আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে বসে আড্ডা দেয়, এমন অভিযোগ করেন হামলাকারীরা। ভাঙচুরের ঘটনায় ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ফাহাদ তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, উন্মুক্ত লাইব্রেরি ও ইউনাইটেড ক্লাবের অস্থায়ী অফিসকক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি লাইব্রেরিতে থাকা বই, ৪০টি চেয়ার, পাঁচটি টেবিল, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি হার্ডডিস্ক, একটি রাউটার, ক্লাবের মাঠের ৩০টি ফ্লাডলাইট, ক্রিকেট খেলার সামগ্রীসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অফিসকক্ষ ও লাইব্রেরি ভাঙচুরে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে আব্দুল্লাহ ফাহাদ আল ফয়সাল বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আমাদের উন্মুক্ত লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে আড্ডা দেয় ট্যাগ দিয়ে এই ভাঙচুর করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন বলেন, ‘লাইব্রেরির মধ্যে থেকে ২০-৩০ জনের একটি দল এসে আমাদের ওপর দা, স্টাম্প, লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। হামলায় আমার হাত ভেঙে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে যেসব জায়গায় লাঠিসোঁটা ছিল সাধারণ মানুষ সেগুলো ভাঙচুর করেছে। লাইব্রেরি ভাঙচুর করা হয়নি। ঘটনাকে ভিন্ন খাতে নিতে লাইব্রেরি ভাঙচুর করা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy