ডেমরায় ছেলেকে জামিনের আশ্বাসে মাকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ডেমরা এলাকায় কারাবন্দি ছেলেকে জামিনে মুক্ত করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক

2025-09-30T14:28:57+00:00
2025-09-30T14:28:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেমরায় ছেলেকে জামিনের আশ্বাসে মাকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৮ পিএম   (ভিজিট : ১১৫৭)
X

ডেমরা এলাকায় কারাবন্দি ছেলেকে জামিনে মুক্ত করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। 

গ্রেফতারকৃত যুবকের নাম সাজ্জাদ (২৮) কুমিল্লার তিতাস থানার দক্ষিণ নারান্দিয়া গ্রামের শাহ জালালের ছেলে। গতকাল সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মাতুয়াইল মেডিকেল মা ও শিশু হাসপাতালের একজন কর্মচারী। অভিযুক্ত সাজ্জাদ তার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়। ভুক্তভোগীর ছেলে একটি মামলায় কারাগারে থাকায় সাজ্জাদ তাকে জেল থেকে মুক্ত করার আশ্বাস দেন এবং এজন্য পাঁচ লাখ টাকা দাবি করেন। এই প্রতিশ্রুতির অজুহাতে তিনি প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতেন।

গত রোববার বিকেলে ভুক্তভোগীর মেয়ে ও পুত্রবধূ বাসায় না থাকার সুযোগে সাজ্জাদ মুসলিম নগরের ভাড়া বাসায় এসে ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর রোববার রাতে ভুক্তভোগী নারী ডেমরা থানায় সাজ্জাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ডেমরা এলাকায় অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে। ভুক্তভোগী নারীকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত সাজ্জাদ ভুক্তভোগীর ছেলেকে জামিনে মুক্ত করার মিথ্যা আশ্বাস দিয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন। ঘটনার দিন সুযোগ বুঝে তিনি এই জঘন্য কাণ্ড ঘটান। আমরা তাকে গ্রেফতার করেছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। ধর্ষণের পর সাজ্জাদ বাসা থেকে চলে যাওয়ার সময় আলামত ঘরের এক কোণে ফেলে যান, যা পুলিশের হাতে এসেছে।

গ্রেফতারের পর সাজ্জাদকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy