নিখোঁজ যুবকের লাশ মিলল ধানমন্ডি লেকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওমর ফারুক ঢাকার

2025-10-05T20:42:52+00:00
2025-10-05T20:42:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ যুবকের লাশ মিলল ধানমন্ডি লেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম   (ভিজিট : ১১৯)
X

ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওমর ফারুক ঢাকার হাজারীবাগের বউবাজার সংলগ্ন ট্যানারির মোড় এলাকার বাসিন্দা। তিনি মাছ ব্যবসায় তার বাবাকে সহায়তা করতেন।

আজ রোববার (৫ অক্টোবর) লেকে এক যুবকের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। সকাল পৌনে ৯টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার এসআই মো. খলিল সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢামেকে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সকালে ওমর ফারুক ধানমন্ডি লেকে ঘুরতে গিয়েছিলেন। তবে তিনি নিজে পানিতে পড়ে গেছেন, নাকি কেউ ফেলে দিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন এসআই খলিল।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy