শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিজনেস সামিট

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ

2025-10-05T21:38:32+00:00
2025-10-05T21:38:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিজনেস সামিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৩১৭)
X

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত করার লক্ষ্যে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আয়োজনে সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবগঠিত এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ চেম্বারের সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ, পরিচালক উজমা চৌধুরী ও মেসবাউল আসিফ সিদ্দিকী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই সামিটের মাধ্যমে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি আরবকে  বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হলো। এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এছাড়া বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিযুক্ত। ভবিষ্যতে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, কৃষি, টেক্সটাইলসহ নানা খাতে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে।

এসএবিসিসিআই-এর সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, আমাদের চেম্বারের লক্ষ্য শুধু সৌদি বিনিয়োগ আনা নয়, বরং সৌদি আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তাদেরও যুক্ত করে দুই দেশের ব্যবসায়িক সুযোগ আরও প্রসারিত করা।

সিটি ব্যাংক পিএলসি'র উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী বলেন, 'সৌদি আরবের ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সঙ্গে আমাদের বাণিজ্য এখনো সীমিত। সঠিক পরিকল্পনা ও প্রণোদনা পেলে এই অংশীদারিত্ব অনেক দূর এগিয়ে যেতে পারে।'

উজমা চৌধুরী বলেন, ২৫ বছর আমরা সৌদিতে পণ্য রপ্তানি করছি। কেবল পণ্য নয়, দক্ষ জনশক্তিও রপ্তানি করতে চাই। সৌদি আরবে দক্ষ নার্সের চাহিদা আছে। আইটি প্রকৌশলীসহ নানান পেশাজীবীর চাহিদা আছে। দক্ষ নার্সের চাহিদা মেটাতে নাটোরে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ কাজ করছে।

তিন দিনের অনুষ্ঠানে যা থাকবে:
সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক বলেন, অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল সোমবার সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাবে। দলের নেতৃত্ব দেবেন সৌদি আরবের মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আবদুল হাফিজ আমির বকশ। প্রতিনিধিদলে থাকবেন আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আবদুল্লাহ, বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইটি উদ্যোক্তা মোহাম্মদ আসিফ সালাম, আল তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ খালিদ আল হারবি।

প্রথম দিন সন্ধ্যায় এসএবিসিসিআই সৌদি প্রতিনিধিদলের সম্মানে এক অভ্যর্থনামূলক নৈশভোজের আয়োজন করবে।

সম্মেলনের মূল অনুষ্ঠান হবে ৭ অক্টোবর। সেদিন সকাল ১০টায় ঢাকার বনানীর হোটেল শেরাটনে শুরু হবে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা। সভায় সভাপতিত্ব করার কথা সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন অধিবেশন, প্রবন্ধ উপস্থাপন, বাংলাদেশি পণ্য প্রদর্শন ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। বিকেলে সোনারগাঁও হোটেলে তিন দিনের সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy