রাজধানী থেকে মাংস ব্যবসায়ী অপহরণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ী থেকে অপহৃত হবার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছে মো. মকবুল (৩৮) নামের এক মাংস ব্যবসায়ীকে।সোমবার (৬ অক্টোবর)

2025-10-06T20:09:12+00:00
2025-10-06T20:09:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানী থেকে মাংস ব্যবসায়ী অপহরণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩২২)
X

যাত্রাবাড়ী থেকে অপহৃত হবার পর মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছে মো. মকবুল (৩৮) নামের এক মাংস ব্যবসায়ীকে। সোমবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থেকে তাকে অপহরণ করা হয়।

মুক্তিপণ পেয়ে দুপুরে মকবুলকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুরে ফেলে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্বজনরা সেখান গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বিকালে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপহৃতের বড় ভাই শাহ-আলম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আলমপুরা গ্রামের বাসিন্দা তারা। তার ভাই মকবুল পেশায় একজন কসাই। তিনি বিভিন্ন স্থান থেকে গরু খাসি কাটার পর ভুঁড়ি সংগ্রহ করে এলাকায় বিক্রি করে থাকেন। 

শাহ-আলম বলেন, ‘সকালে মকবুল মানিকনগর এলাকায় একটি গরু কাটার কাজে যাচ্ছিল। পথিমধ্যে যাত্রাবাড়ী এলাকায় একটি কালো রংয়ের মাইক্রোবাসে করে কয়েকজন অপহরণকারী এসে তাকে পথরোধ করে গাড়িতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে হাত, পা, চোখ বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার মোবাইল দিয়ে স্বজনদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাকে মুক্ত করতে তারই মোবাইল নম্বরে ৬০ হাজার টাকা পাঠানো হয়। পরে অপহরণকারীরা ওই টাকা নিজেদের মোবাইলে ট্রান্সফার করে মোবাইল এবং সিম ভেঙে ফেলে। সকালে সোনারগাঁও থানার মদনপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়।’





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy