প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম (ভিজিট : ১৬৭)

X
মুগদা এলাকার বিশ্বরোডের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বু ইউসুফ মেধা বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।’
এসআই আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।