শাহবাগে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শাহবাগ থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে

2025-10-10T17:11:02+00:00
2025-10-10T17:11:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাহবাগে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ৩১৩)
X

শাহবাগ থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বলেন, খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে মসজিদের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢামেকে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে আরও এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, খবর পেয়ে ঈদগাহ মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy