যানজট নিরসনে ৬০ ফিটে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান

2025-10-16T19:52:51+00:00
2025-10-16T19:52:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যানজট নিরসনে ৬০ ফিটে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৭১)
X

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার জন্য নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ৬০ ফিট সড়কের উত্তরপ্রান্তে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এসময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন, “১৭ বছর ধরে ৬০ ফিট রোডের যানজট নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জনদুর্ভোগ লাঘবে এই স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আশাকরি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর ১০ থেকে মিরপুর ২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের ট্রাফিক চলাচলের কারণে সারাদিনই যানজট লেগে থাকত।

এ সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি এখন বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে, যা মিরপুর ২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে মিলবে। এতে ৬০ ফিট সড়কের যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

এ উচ্ছেদ কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ মহলসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy