কমলাপুর স্টেশনে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করা যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারকে (৩৫) গ্রেফতার

2025-10-20T18:36:38+00:00
2025-10-20T18:40:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলাপুর স্টেশনে চাপাতি হাতে আতঙ্ক সৃষ্টি করা যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম  আপডেট: ২০.১০.২০২৫ ৬:৪০ পিএম  (ভিজিট : ২৮৫)
X

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। 

আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর গভীর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শাহ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি নিজ এলাকায় ও জনাকীর্ণ স্থানে বিভিন্ন সময় ভীতি ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি একাধিকবার কারাভোগের কথাও স্বীকার করেছেন।

ঘটনার পর রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষ পর্যন্ত গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

রেলওয়ে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আটক শাহ আলী শিকদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এর আগে, গত ১৫ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ছুরি হাতে ওই যুবকের ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy