রাজধানীতে নির্মাণাধীন ভবনে মিলল যুবকের অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ

2025-10-23T17:59:13+00:00
2025-10-23T18:03:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজধানীতে নির্মাণাধীন ভবনে মিলল যুবকের অর্ধগলিত লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ পিএম  আপডেট: ২৩.১০.২০২৫ ৬:০৩ পিএম  (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাতে আমরা খবর পেয়ে সায়েদাবাদ ভিখার গলির ফারুকের নির্বাচন ভবনের নিচতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি ও অর্ধগলিত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। আমরা তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। কিন্তু লাশ পচে যাওয়ায় তার ফিঙ্গার নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এখন পর্যন্ত তার নামপরিচয় পাওয়া যায়নি।  

তিনি আর বলেন, পরে আমরা তার মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি হাত-পা বেঁধে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy