মোহাম্মদপুরে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার

2025-10-24T15:33:15+00:00
2025-10-24T15:33:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। এর মধ্যে মো. সোহেল শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল বাহিনীর ম্যানেজার হিসেবে পরিচিত বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি কুখ্যাত গ্যাং— চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। 
এরপর গতকাল বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত হয়। এরপর  রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ইতালির তৈরি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল ও দেড় কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য র‍্যাব-২ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিধনে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল সন্ধ্যায়ও মোহাম্মদপুর থানা পুলিশ এ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy