মোহাম্মদপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর

2025-11-02T15:28:49+00:00
2025-11-02T15:28:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম   (ভিজিট : ১৬৬)
X

মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

স্থানীয় সবজি ব্যবসায়ী শাহিন বলেন, আমি ভ্যানগাড়িতে সবজি বিক্রি করি। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আমি আর পাশের দোকানদার তাইজুল মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। কে বা কারা কুপিয়েছে, আমরা বলতে পারি না।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আহত বিপ্লব নামের এক ব্যক্তির কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে পেপার বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। রাতে বিপ্লব ও রাসেল ভ্যানে বসা অবস্থায় কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। 

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে তিন ঘণ্টার মধ্যেই পেপার বাবু ও মোবারককে আটক করা হয়েছে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy