উত্তর বাড্ডায় ফ্ল্যাটে পড়েছিল দম্পতির অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ি তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের

2025-11-02T17:37:59+00:00
2025-11-02T17:37:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তর বাড্ডায় ফ্ল্যাটে পড়েছিল দম্পতির অর্ধগলিত লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৭৭)
X

উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ি তৃতীয় তলা থেকে সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ওই দুজনের অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের তৃতীয় তলার রুমের দরজা বাইরে থেকে দরজা বন্ধ ছিল আত্মীয়-স্বজনের সহায়তা দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক মাহমুদ বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কিনা সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। লাশ দুইটি পচে যাওয়ার কারণে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সংবাদের মাধ্যমে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দরজায় লাগানো তালা খুলে ভেতরে প্রবেশ করে দুটি লাশ উদ্ধার করে।

সহকারী কমিশনার সফিকুল ইসলাম বলেন, ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। বাড়িওয়ালার নাম আতিক। বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে গতকাল ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজাখুজি করতে গিয়ে বাসার নিচতলায় গোডাউনে দুজনের মরদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy