
X
আন্তর্জাতিক বিনিয়োগের দিগন্তে নতুন নাম ‘বিলিয়ন মার্কেটস (Billion Markets)’। এটি মূলত বিশ্বখ্যাত মার্কেটিং প্রতিষ্ঠান ‘গ্লোবাল ট্রেড অনলাইন (Global Trade Online)’-এর একটি নতুন অঙ্গ প্রতিষ্ঠান। ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক মানের ফান্ড ম্যানেজমেন্ট সেবা প্রদানের মাধ্যমে বিলিয়ন মার্কেটস ইতিমধ্যে বৈশ্বিক পরিসরে আলোচনায় এসেছে।
গ্লোবাল ট্রেড অনলাইন ইতোমধ্যেই তাদের উদ্ভাবনী মার্কেটিং কার্যক্রমের জন্য বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা বিনিয়োগ ও ফান্ড ম্যানেজমেন্ট সেক্টরে নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছে বিলিয়ন মার্কেটের মাধ্যমে।
বিলিয়ন মার্কেটস মূলত গ্রাহক বা বিনিয়োগকারীদের নির্দিষ্ট আর.ও.আই (ROI) অনুযায়ী ফান্ড ম্যানেজমেন্ট সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য—ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকে নিরাপদ, লাভজনক ও টেকসই আকারে বিশ্ববাজারে পরিচালনা করা।
প্রতিষ্ঠানটির এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, তেমনি বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি ইতিবাচক অর্থনৈতিক দৃষ্টান্ত তৈরি করছে।
বিলিয়ন মার্কেটস পরিচালকদের মধ্যে শাকিব উদ্দিন অন্যমত, যিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজের মেধা ও পরিশ্রমে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের মার্কেটিং এজেন্সি ‘গ্লোবাল ট্রেড’। তাঁর হাত ধরেই বিলিয়ন মার্কেটের যাত্রা শুরু হয়, যা এখন কর্মসংস্থান ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই এক উজ্জ্বল নাম হয়ে উঠেছে।
দুবাইয়ে পৌঁছানোর পর থেকে শাকিব উদ্দিন তাঁর স্বপ্নের পথে নিরলসভাবে কাজ করে গেছেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আয়ত্ত করেছেন ডিজিটাল মার্কেটিং, ট্রেডিং এবং আধুনিক বিজনেস ব্র্যান্ডিং-এর মতো বৈশ্বিক দক্ষতা। সেই অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়েই প্রতিষ্ঠা পায় ‘গ্লোবাল ট্রেড অনলাইন’—যা অল্প সময়েই আন্তর্জাতিক বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নেয়।
বর্তমানে বিলিয়ন মার্কেটস প্ল্যাটফর্মে যুক্ত আছেন দেশি-বিদেশি অসংখ্য বিনিয়োগকারী। একদিকে তারা নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন, অন্যদিকে তাদের উপার্জিত অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন।
বিলিয়ন মার্কেটস কর্তৃপক্ষের প্রত্যাশা—তাদের ফান্ড ম্যানেজমেন্ট সেবা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ ভবিষ্যতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
শাকিব উদ্দিন বলেন,বিনিয়োগকারীদের নিরাপত্তা, স্বচ্ছতা ও টেকসই মুনাফা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিলিয়ন মার্কেট শুধু একটি ফান্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম নয়—এটি আস্থা, সুযোগ ও সাফল্যের সমন্বিত এক বৈশ্বিক উদ্যোগ।
প্রবাসের মাটিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান এখন বিশ্বজুড়ে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ‘বিলিয়ন মার্কেটস’ আজ শুধু একটি কোম্পানি নয়—এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক আন্দোলন, যা প্রমাণ করছে—দৃষ্টি, মেধা ও পরিশ্রম একত্রিত হলে বিশ্বজয় শুধু সময়ের ব্যাপার।