উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি

2025-11-10T14:08:14+00:00
2025-11-10T14:12:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:০৮ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ২:১২ পিএম  (ভিজিট : ১৮২)
X

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।

একই সময়ে ধানমন্ডি-২৭ এ মাইডাস সেন্টারের সামনে মোহাম্মদপুর থানাধীন সীমানায় অবস্থান করে একটি মোটরসাইকেলে অজ্ঞাত ২/৩ ব্যক্তি একটি ককটেল ধানমন্ডি থানাধীন সীমানায় নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহত নেই।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, প্রবর্তনার গেটের ভেতরে ফাঁকা জায়গায় ও সামনের পাকা রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়। প্রবর্তনা ফরিদা আক্তারের ভাড়ায় চালিত ব্যবসা প্রতিষ্ঠান।

অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে উপদেষ্টা ফরিদা আক্তারের ভাড়ায় চালিত ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনা নামক বাসার বাউন্ডারি দেয়ালের ভেতরে ফাঁকা জায়গায় এবং বাসার বাউন্ডারি দেয়ালের বাহিরে রাস্তায় মোট দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিষ্ঠানটিতে ডিএমপির এসএএফ শাখার তিনজন পুলিশ সদস্য সর্বদা ডিউটিতে নিয়োজিত থাকে।

কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি উল্লেখ করে ডিএমপি সূত্র জানায়, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy