এবার ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।আজ (সোমবার) সকাল

2025-11-10T17:49:57+00:00
2025-11-16T18:14:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ১৪৯)
X

রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

আজ (সোমবার) সকাল আনুমানিক ৭টায় এই ৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ভোর রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার ভেতর ও সামনে দুইটি ককটেল নিক্ষেপ করে। এতে দুইটি ককটেল বিষ্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy