গুলশান লেকের পাশে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৌরভ (২৫)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার

2025-11-11T17:42:55+00:00
2025-11-11T17:42:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশান লেকের পাশে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ২৩৬)
X

গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৌরভ (২৫)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ছাত্রদল নেতা বলে জানা গেছে।

গত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ৩-৪ জন ব্যক্তি সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাকে ১০-১১টি কোপ দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। 

তিনি বলেন, “রাতে সৌরভ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।”

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, “রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে।”

নিহত সৌরভ স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় রাজনৈতিক কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy