প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ২:৫৬ পিএম (ভিজিট : ১০৪)

X
রাজধানীর রমনা থানার সামনে রমনা পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই।
গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনার ওসি।